শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পুনরায় করতে হবে শিক্ষকদের বদলির আবেদন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্টঃ সরকারি বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকদের পুনরায় বদলির আবেদন করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। গত ৩১ ডিসেম্বরের পর্যন্ত যারা বদলির জন্য আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করতে হবে। শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত প্রধান শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী প্রধান শিক্ষক, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা এবং সহকারী শিক্ষকদের যারা গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বদলির আবেদন করেছিলেন তাদের পুনরায় বদলির আবেদন করতে বলা হয়েছে।

এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন-বৈষম্য শিগগিরই দূর হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১৫ জানুয়ারি এ কথা জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন ও সচিব মো. আকরাম-আল-হোসেন।

শিক্ষকদের উদ্দেশে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, বেতন বৈষম্য কেন থাকবে? আপনাদের অনেক সমস্যা আছে আমি জানি।

তিনি বলেন, আমি লক্ষ্য করেছি আপনাদের বদলি নিয়ে টিও অফিসে ঝুট-ঝামেলা হয়। অনেক দালাল-ফালাল আপনাদের পিছনে লাগানো আছে। আমি এগুলো টলারেট করব না। কোনো শিক্ষা কর্মকর্তা যদি আমার শিক্ষকদের হয়রানি করেন, আমি তাদের ‘মার্সি’ করব না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের মাথা তারা যেন নষ্ট করতে না পারে। আমি দেখছি এই শিক্ষককে এখানে বদলি করে, ওখানে বদলি করে, এর ভিতর দিয়ে টাকা পয়সা নেওয়া হচ্ছে। আবার শিক্ষকদের ভিতরে কিছু শ্রেণি আছে, তারা আবার টিও সাহেবের বগলে সুন্দরভাবে বসে আরেক শিক্ষকের কিভাবে ক্ষতি করা যায়- করে না?

শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরো বলেন, আমি সরকারি কর্মচারী-কর্মকর্তা না, আমি আপনাদের ভোটে নির্বাচিত লোক, সরাসরি আমার সাথে টেলিফোনে কথা বলবেন। আমার দরজা সবার জন্য খোলা থাকবে। যেকোন সমস্যা নিয়ে, আমার বিরুদ্ধে হলেও আমাকে বলবেন।

শিক্ষকদের মা-বাবার ভূমিকায় আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনারা তাদের (শিক্ষার্থীদের) ভালোভাবে তৈরি করতে পারলে আগামী বাংলাদেশ ভালোভাবে তৈরি হবে।

বেতন বৈষম্য প্রসঙ্গে সচিব বলেন, নির্বাচনী ইশতেহারে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি নিয়ে কাজ করছি। একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, অর্থসচিব ও জনপ্রশাসন সচিবের সাথে কথা বলেছি। তারা আমার সাথে একমত পোষণ করেছেন যে, বেতন বৈষম্য দূরীভূত হওয়া দরকার এবং আমরা দ্রুত কার্যক্রম শুরু করেছি। এটা শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেব এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সমস্যা সমাধান করা হবে।

সচিব আরো বলেন, মন্ত্রিপরিষদ বিভাগে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষদের নিয়োগ নীতিমালা অনুমোদন করিয়েছি। এটা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ের আছে। এটা পাওয়া গেলে যেসব প্রধান শিক্ষককে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সরকারি কর্মকমিশনের সুপারিশ নিয়ে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা হবে।

প্রাথমিকের শিক্ষককে অবসরকালীন অর্থ সুবিধার কথা তুলে ধরে সচিব বলেন, শিক্ষকদের রিটায়ারমেন্টের পরে তাদের পেনশন পেতে অনেক ঝামেলা হয়। ঘুষ প্রদান করতে হয়, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

কর্মকর্তাদের উদ্দেশ্যে সচিব বলেন, আপনারা প্রত্যেকটা শিক্ষকের আগামী দুই মাসের মধ্যে সার্ভিস বুক সংক্রান্ত ডাটাবেইজ তৈরি করবেন। কোন শিক্ষক কত তারিখে পিআরএলে যাবে সেটা তাকে এক মাস আগে জানিয়ে দিতে হবে এবং পিআরএল শুরু হওয়ার দুই মাসের মধ্যে সমস্ত আর্থিক সুবিধা নিয়ে যেতে পারে সে ব্যবস্থা নিতে হবে। এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক সমাজ যাতে কোনভাবে হয়রানির শিকার না হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD