শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

বাধন রায়, ঝালকাঠি (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২০

করোনাভাইরাস পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে সুজন, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, দুরন্ত ফাউন্ডেশন, ইয়ুথ অ্যাকশন সোসাইটি, রক্ত কনিকা, মানব কল্যাণ সোসাইটি, কালের কণ্ঠ শুভসংঘ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন ও নানান শ্রেণি পেশার মানুষ স্বাস্থ্যবিধি মেনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে স্বাস্থ্য সচিবের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সুসাশনের জন্য নাগরিক সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মহিন তালুকদার মঈন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি রফিকুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সভাপতি শাকিল আহম্মেদ রনি, কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক ও দুরন্ত ফাউণ্ডেশনের সভাপতি তাসিন অনিক মৃধা ও যুগ্মসাধারণ সম্পাদক মাহফুজা মিষ্টি। বক্তারা বলেন, ঝালকাঠিতে বর্তমানে করোনায় আক্তান্তের সংখ্যা প্রায় তিনশ’। করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের, উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৪ জন। নমুনা সংগ্রহের পরে জেলা সদর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বিলম্বে রিপোর্ট আসার কারনে ঝুঁকিতে রয়েছে ঝালকাঠিবাসী। অনেকে রিপোর্ট পাওয়ার আগেই মৃত্যুবরণ করেছে। তাই অতিদ্রুত পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন বক্তারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD