উন্নয়নের মার্কা নৌকা। দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় সংযুক্ত হতে নৌকার বিকল্প নাই। গাইবান্ধা ৩ আসনের উপ-নির্বাচনে ভোটাদের পর্যাপ্ত নিরাপত্তা দিবে সরকার। তাই সর্বস্তরের ভোটারদের উচিত হবে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করা।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন গাইবান্ধা ৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. উম্মে কুলছুম ম্মৃতি। তিনি আরো বলেন, উন্নয়নে অংশ নিন নৌকা মার্কায় ভোট দিন। দেশের
উন্নয়নে নৌকা মার্কার পতাকাতলে সকলে ঐক্যবদ্ধ হোন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নব নিযুক্ত পৌর প্রশাসক আবু বকর প্রধানের সভাপতিত্বে আজ ২৩ ফেব্রয়ারী (রবিবার) উপজেলা টাউন হলে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৩১-গাইবান্ধা-৩ উপ নির্বাচনে (পলাশবাড়ী- সাদুল্যাাপুর) আসনের নৌকার মাঝি ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলছুম ম্মৃতি।
সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগ উপদেষ্টা সদস্য আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সামিকুল ইসলাম সরকার লিপন ।