শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

নড়াইলে ১০ দিনব্যাপী সুলতান মেলা শুরু ২৭ ফেব্রুয়ারি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

আব্দুর রহিম ফকির, নড়াইল প্রতিনিধি: বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দশ দিনব্যাপী সুলতান মেলা। নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে দশ দিনব্যাপী এ মেলা চলবে ৮ই মার্চ পর্যন্তু।

রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশিদ, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু , জেলা প্রশাসনের কর্মকর্তা, এস,এম ,সুলতান ফাউন্ডেশনের কমকর্মকর্তাগন ও সদস্যগনসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

দশদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, চিত্র প্রদর্শনী, চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, প্রতিদিন এস এম সুলতানের জীবন ও কর্মের উপর আলোচনা, লাঠিখেলা, ভলিবল, কুস্তি, সুলতান পদক প্রদান, প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD