আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী: ‘সুস্থ্য কিডনি সবার জন্য সর্বত্র’ স্লোগানে নোয়াখালীতে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সকালে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এক র্যালি বের করা হয়।
র্যালিটি ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে হাসপাতালের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. খলিল উল্যাহ, ডা. ফজলে এলাহী খান, আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। এসময় উপস্থিত ছিলেন চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।