শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

নোবিপ্রবি উপাচার্যের সংবাদ সম্মেলন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
তুরস্ক ও জাপান সফর নিয়ে নোবিপ্রবি উপাচার্যের সংবাদ সম্মেলন

আসাদ্জ্জুামান চৌধুরী কাজল, নোয়াখালীঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন সাফল্যের সাথে সম্পন্ন করা এবং সম্প্রতি তুরস্ক ও জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান।

বুধবার দুপুরে নিজ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের শুরুতে উপাচার্য ১৯৭১ সালের ১৭ এপ্রিল কারাবন্দি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রেসিডেন্ট করে গঠিত বাংলাদেশের প্রথম সরকারের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ বাঙ্গালী, সম্ভ্রম হারানো ৬ লক্ষ মা-বোন এবং জাতির পিতার সাথে শহীদ বঙ্গমাতা ও তাঁর পরিবারবর্গ এবং জাতীয় ৪ নেতাসহ শাহাদাত বরণকারী সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নিহতদের মাগফেরাত কামনা করেন।

গত ২৪ ফেব্রুয়ারি ২০১৯ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান সাফল্যের সাথে সমাপ্ত হওয়ায় তিনি রাষ্ট্রপতি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। উপাচার্য গত ২৭ মার্চ তুরস্ক সফরকালে ইস্তামবুল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেহমেত কারাজা’র উপস্থিতিতে গঙট চুক্তি স্বাক্ষর করেন।

২৮ মার্চ ২০১৯ থেকে ৮ এপ্রিল পর্যন্ত তিনি জাপানের একাধিক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। জাপানের কিউসু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া জাপানের উতসোনোমিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষনা বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন। জাপানভিত্তিক বিশ্বব্যাপী বৌদ্ধদের সংগঠন তকুরঞ্জি এশিয়ান বুদ্ধিস্ট পিস এওয়ার্ড ” দ্যা ফ্রেন্ড অব হিউম্যানিটি” পদক গ্রহণ করেন। তিনি আরো জানান, প্রাপ্ত পদকটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি উৎসর্গ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মোজাম্মেল, সাবেক সভাপতি সহযোগি অধ্যাপক আবদুল্যাহ আল মামুন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD