শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

নির্বাচন ঘিরে সরকারের দৃঢ় বার্তা : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভোট

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনার মধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পুনরায় স্পষ্ট বার্তা দিলেন- “ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

শুক্রবার নেত্রকোনায় স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা ফ্যাসিস্ট সরকারের পেইড ব্যক্তি। এসব বিভ্রান্তিতে জনগণ কান দেবে না। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।”

তিনি দৃঢ়ভাবে জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনী সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাই থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।

সভা শেষে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারী শিক্ষার্থীরা বিধিমালা সংশোধন করে দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। প্রেস সচিব শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, তাদের দাবির বিষয়টি তিনি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবেন।

পরে শফিকুল আলম শহরের মগড়া নদীর পাড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন।

সরকারের এ বার্তা থেকে পরিষ্কার নির্বাচনী সময়সূচি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বরং সরকার এবং নির্বাচন কমিশন উভয়েই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD