শিরোনাম :
গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানের সাক্ষাতের অনুমতি ট্রাইব্যুনালের ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির ১ বিলিয়ন ডলার অর্থায়ন বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র বন্ধ ও শান্তি ফেরাতে সমন্বিত পরিকল্পনা রয়েছে: মীর হেলাল

নির্বাচন ও গণভোট সামনে রেখে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের ভ্রমণ সতর্কতা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা এবং নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা ও নিরাপত্তা নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

দূতাবাসের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সমাবেশ, ভোটকেন্দ্র এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়—যেমন মসজিদ, মন্দির ও গির্জাকে লক্ষ্য করে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত অনেক সমাবেশও হঠাৎ করে উত্তেজনাপূর্ণ হয়ে সহিংস রূপ নিতে পারে। এ কারণে যেকোনো ধরনের বড় জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভ এড়িয়ে চলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আশপাশের পরিস্থিতি সম্পর্কে সব সময় সজাগ থাকার এবং জনবহুল এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে মোবাইল ফোন সচল রাখার কথাও বলা হয়েছে।

এদিকে, বাংলাদেশ সরকার নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদারে যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এর অংশ হিসেবে ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এছাড়া ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।

এই পরিবহন সংকট ও নিরাপত্তা পরিস্থিতির কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে গ্রহণ করা যায়—এমন পরিষেবাগুলো অত্যন্ত সীমিত থাকবে বলে জানানো হয়েছে।

দূতাবাস তাদের নাগরিকদের জন্য একটি নির্দিষ্ট ‘অ্যাকশন প্ল্যান’ বা করণীয় তালিকাও প্রকাশ করেছে। এতে বড় জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলা, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং স্বাভাবিক জীবনযাপন বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি চলাচলের ক্ষেত্রে আগে থেকেই বিকল্প রাস্তা নির্ধারণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতির শেষাংশে জানানো হয়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD