শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে এনসিপি: সারজিস আলম

নাটোর প্রতিনধি :
  • প্রকাশের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) । এছাড়াও জন বিচ্ছিন্ন কিছু প্রতীক বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানান তিনি।

সোমবার (৬ অক্টোবর) সকালে নাটোরের কানাইখালী এলাকায় আর.পি কনভেনশন হলে আয়োজিত জেলা সমন্বয় সভার আগে এক সংবাদ বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন যদি তার স্বাধীনতা বজায় রাখতে না পারে এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তবে তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। একটি দলকে নির্দিষ্ট প্রতীক দিতে ব্যর্থ নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা কীভাবে রাখা সম্ভব, তা-ও তিনি প্রশ্ন করেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। দেশের সার্বভৌমত্বের সাথে এর প্রতিটি অঙ্গ ওতপ্রোতভাবে জড়িত। তাই সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না। দেশের অভ্যন্তরে বা বাইরে থেকে যারা দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তাদের বিরুদ্ধে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD