শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

নির্বাচনের আগ পর্যন্ত চলবে নিরাপত্তা অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত দেশে নিরাপত্তা অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “দেশে যেসব অস্ত্র হারিয়ে গেছে, সেগুলোর পুনরুদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না।”

রবিবার (৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অগাস্টের কর্মসূচি ঘিরে সতর্ক সরকার

৫ আগস্ট ঘিরে জনমনে আতঙ্ক আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “৩ আগস্ট নিয়েও উদ্বেগ ছিল, কিন্তু আল্লাহর রহমতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একইভাবে ৫ আগস্টও শান্তিপূর্ণভাবে পার হয়ে যাবে, আমরা সে প্রস্তুতিতেই আছি।”

তিনি জানান, সরকার সব সময়ই সতর্ক অবস্থানে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য বিভিন্ন সময় সভা-সমন্বয় করা হয়। “সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি সম্পন্ন হবে,” বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “সরকার যখন দায়িত্ব নেয়, তখন দেশের আইনশৃঙ্খলার চিত্র অন্য রকম ছিল। এখন অনেকটাই উন্নতি হয়েছে। তবে কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি এখনো।” আইনশৃঙ্খলার অগ্রগতি জনগণই সবচেয়ে ভালোভাবে মূল্যায়ন করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD