শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে গড়ে উঠবে ম্যাথ ল্যাব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী শিশু নন্দিনী হত্যা মামলায় ন্যায়বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করতে আইআরসির সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে আগ্রহ বাংলাদেশের জাতিসংঘে বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো উদ্যোগ নিতে বাংলাদেশের আহ্বান  পার্বত্য অঞ্চলের উৎসব বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক: পার্বত্য সচিব বিশ্বকাপের বল পাকিস্তানে, জার্সিতে বাংলাদেশের ছাপ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর গবেষণার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সংঘাতকবলিত নারী-শিশুর সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ COP31 সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি জোরদার, বনে প্রতিনিধিদলের সমন্বয় সভা

নির্বাচনকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন মানুষ, সায়েদাবাদ টার্মিনালে স্বস্তি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী থেকে নিজ জেলায় ফিরতে শুরু করেছেন বহু মানুষ। বুধবার সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকাগুলো ঘুরে দেখা গেছে—যাত্রীরা তুলনামূলক স্বস্তি নিয়ে বাসে উঠছেন এবং ঝামেলাহীনভাবে রওনা হচ্ছেন।

মঙ্গলবারের তুলনায় পরিস্থিতি ছিল অনেকটাই ভিন্ন। আগের দিন টার্মিনালে ছিল যাত্রীদের প্রচণ্ড চাপ, বাস সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। তবে বুধবার পর্যাপ্ত বাসের কারণে কোথাও অতিরিক্ত ভাড়ার অভিযোগ পাওয়া যায়নি, আর যাত্রীদের ভিড়ও ছিল নিয়ন্ত্রণে।

সায়েদাবাদ টার্মিনালসহ জনপথ মোড়, উত্তর যাত্রাবাড়ী, দোলাইপার, শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, ফেনী, সিলেট, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, খুলনা ও লাকসামগামী অসংখ্য বাস নিয়মিত ছাড়তে দেখা যায়। কাউন্টারগুলোতে কর্মীরা যাত্রীদের ডাকলেও অনেক বাসই অর্ধেক আসন খালি রেখেই যাত্রা শুরু করেছে।

তিশা কাউন্টারের কর্মী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, “গতকাল যে ভিড় ছিল, তা ঈদের সময়ও দেখা যায় না। সারারাত বাস ছাড়তে হয়েছে। আজ তুলনামূলক যাত্রী অনেক কম।”

যাত্রীরা জানান, বাসের প্রাপ্যতা ভালো থাকায় ভাড়াও স্বাভাবিক। বরিশালের পিরোজপুরগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, “সাধারণত ভাড়া ৫০০ টাকা। যেহেতু ভিড় নেই, তাই একটু কমে নেওয়ার চেষ্টা করছি।”

খিলগাঁওয়ের ব্যবসায়ী আব্দুর রহমান ভোট দিতে লক্ষ্মীপুরের রায়পুর যাচ্ছেন। তিনি জানান, অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় আগের দিন আসেননি। আজ এসে স্বাভাবিক পরিবেশ দেখে স্বস্তি পেয়েছেন।

কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন, দুপুরের পর যাত্রী বাড়তে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি পরের দুই দিনের সপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ পেয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD