শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না বাংলাদেশ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে দল পাঠানো সম্ভব নয় বলে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগের দিন শনিবার (৩ ডিসেম্বর) রাতেও অনলাইনে বৈঠকে বসেছিলেন বিসিবি পরিচালকেরা। তখন অধিকাংশ পরিচালক কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দিলেও পরবর্তীতে সরকারের হস্তক্ষেপের পর বোর্ডের অবস্থানে পরিবর্তন আসে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন গণমাধ্যমকে বলেন,
“কিছুক্ষণের মধ্যেই আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করব।”

বিসিবির উদ্বেগের পেছনে একাধিক কারণ উঠে এসেছে। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ছড়িয়ে পড়া ঘৃণামূলক বক্তব্য এবং জাতীয় দলের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বিসিবির শঙ্কা বেড়ে যায়।

এই প্রেক্ষাপটে বিসিবি আইসিসিকে পাঠানো এক ই-মেইলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে,
“নিরাপত্তার শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়।”
একই সঙ্গে প্রয়োজনে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের আবেদনও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বের বাকি তিনটি ম্যাচও হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে।

এর মধ্যেই রোববার সকালে লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। তবে নিরাপত্তা ইস্যুতে নেওয়া সর্বশেষ সিদ্ধান্তে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হলো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD