শিরোনাম :
নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত ফ্রাঙ্কফুর্টে প্রাণবন্ত ‘বৈশাখী মেলা’: সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে এক টুকরো বাংলাদেশ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার: আইসিটি মন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী সরকারের অবৈধ অভিবাসনের প্রক্রিয়ায় “zero tolerance” নীতির ওপর জোর দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক: চীনা মুখপাত্র

নিউইয়র্কে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টায় এনসিপির নিন্দা

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং জুলাই অভ্যুত্থানের নেতা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা হামলার চেষ্টা চালিয়ে কনস্যুলেট অফিসে ভাঙচুর করেছে, যা সরাসরি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সহিংস আক্রমণ। দলটি এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলার মাধ্যমে আওয়ামী লীগ আবারও তাদের ‘ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও মাফিয়া চরিত্রের বহিঃপ্রকাশ’ ঘটিয়েছে। তারা শুধু জুলাই গণহত্যা অস্বীকারেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পরিসরেও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে এনসিপির অভিযোগ।

এনসিপি দাবি করেছে, টকশো, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যাকে স্বাভাবিকীকরণের অপচেষ্টা, কলকাতায় আওয়ামী লীগ কার্যালয় স্থাপন এবং অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন—সবই বৃহত্তর চক্রান্ত ও সন্ত্রাসী রাজনীতির ধারাবাহিকতা।

ঘটনার প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়নি বলে উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। দলটি দ্রুত রাষ্ট্রীয় অবস্থান ও পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

একইসঙ্গে যুক্তরাষ্ট্র সরকারকে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষিতে দলটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছে এনসিপি। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে— আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করে মার্কিন কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করার জন্য।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD