শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

না ফেরার দেশে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোতদার। এই সিনেমার ‘আরে, কেহনা ক্যা চাহতে হো’ সংলাপের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

১৮ আগস্ট এই অভিনেতা মহারাষ্ট্রের ঠানের জুপিটার হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। কয়েক দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তবে ঠিক কারণে মারা গেছেন এখনও সেটি প্রকাশ করা হয়নি। মঙ্গলবার ঠানেতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার।

বলা প্যয়োজন, চার দশকেরও বেশি সময় ধরে ক্যারিয়ারে তিনি হিন্দি এবং মারাঠি সিনেমা মিলিয়ে অভিনয় করেছেন ১২৫টিরও বেশি ছবিতে। তার বেশিরভাগ সিনেমাই বাণিজ্যিকভাবে সফল এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘আক্রোশ’, ‘আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধসত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টেলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’, ‘ভেন্টিলেটর’সহ বহু জনপ্রিয় ছবি। এ ছাড়া তাঁকে দেখা গেছে ‘ভূতনাথ’, ‘চমৎকার’, ‘ফেরারি কা সওয়ারি’, ‘দামিনী’।

আমির খানের ‘থ্রি ইডিয়টস’-এ কঠোর ও একরোখা অধ্যাপকের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি ব্যাপক প্রশংসিত হয়েছিলেন।

টেলিভিশনেও তার বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল। ‘ভারত এক খোঁজ’, ‘অল দ্য বেস্ট’ (দূরদর্শন), ‘প্রধানমন্ত্রী’ (জি টিভি), ‘আহত’ (সনি টিভি), ‘আগলে জনম মোহে বেটিয়া হি কিজো’ (জি টিভি), ‘অমিতা কা অমিত’, ‘মিসেস তেন্ডুলকর’ থেকে শুরু করে ‘মাঝা হোশিল না’ (জি মারাঠি)-তে তিনি তার অভিনয়ের নৈপুণ্য দেখিয়েছেন।

সিনেমা এবং ও থিয়েটারে পা রাখার আগে, তিনি অধ্যাপক ছিলেন এবং পরে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৬৭ সালে ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন। ৪৪ বছর বয়সে, অভিনয়ের প্রতি তার তুমুল আগ্রহ থেকে তিনি বলিউডে প্রবেশ করেন।

সূত্র এনডিটিভি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD