শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

নারী বলেই আত্মত্যাগ ফিকে!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: লজ্জা এখন না হলে আর কখন ?? পৃথুলা রশীদ বাংলাদেশের মেয়েই ছিলেন । তবু বন্ধু দেশ নেপালকেই The Daughter of Bangladesh সম্মানে ভূষিত করতে হলো । বাংলাদেশ যে কিনা নিজে এমন মেয়ের মা, তার বাচ্চার সত্যায়িতকরণ কি না অন্য দেশ থেকে নিতে হচ্ছে । এমন অভাগী মা আর ক’টা ই বা আছে ? এমন জারজ সন্তানদের মাতা হয়ে এ লজ্জা বহন করা ছাড়া আর কি ই বা আছে করার ?

একদিকে তার কিছু সন্তান তাকে বিশ্বের সামনে তুলে ধরার কাজ করছে ,অন্য দিকে কিছু সন্তান তাকে নোংরা করার । যেখানে পৃথুলা রশীদের সম্মানে মাথা নুইয়ে যাওয়ার কথা সেখানে তার লিঙ্গ নিয়ে প্রশ্ন তুলছি আমরা। প্রশ্ন ছুড়ে দেয়া হচ্ছে তার যোগ্যতার উপর । তার নারী হয়ে জন্মানোর উপর । সব দোষ তার ঘাড়ে দেয়া হচ্ছে । সেখানে যে একজন পুরুষ পাইলট ও ছিলেন ,তার দিকে কেউ আঙুল তুলছেনা । আজ শুধু সে নারী বলেই তার আত্মত্যাগ ফিকে ।

ঠিক ১৯৭১ এর মুক্তিযুদ্ধের মতো । কত কত পৃথুলা ঠিক এইভাবে দেশমাতার জন্য নিজেকে উৎসর্গ করে গেছে । নিজের সন্তান ,স্বামী ,সংসার সব হারিয়ে যুদ্ধ করেছে । হাতে অস্ত্র তুলে নিয়েছে । লজ্জার বলি হয়েছে কত শতবার! তবু বীরশ্রেষ্ঠের তালিকায় কোথাও কি কোন নারীর নাম আছে ? সবচেয়ে বড় সম্মানের তালিকায় কোথাও নারী নেই । কেউ কি খবর রেখেছে তাদের? তাদের স্বজনদের মধ্যে ক ‘জনই বা তাদের গ্রহন করেছে ? অথচ দেশটা তাদেরও । আজ যারা নারীর লজ্জা কে প্রাধান্য দিচ্ছে তারা ভুলে গেছে, যদি আজ থেকে ৪৮ বছর আগে নারী তার লজ্জা নিয়ে ভাবত, তারা এই দেশ পেত না । যাদের লজ্জার বিনিময়ে আজ এই দেশ আমাদের, আমরা সেই দেশে থেকে তাদের ই অবমাননা করছি। এতটাই অকৃতজ্ঞ আমরা !!

এতটাই অকৃতজ্ঞ আমরা যে একজন বীরঙ্গনাকে সম্মানের বদলে তার নারী হওয়ার কারণ নিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি ।

এই লজ্জা কাদের ???!! কি করে দেশ এগোবে ??
যে জাতি নারী কে সম্মান করতে পারে না, যে সমাজে নারী কে কেবল ই দাসী, করুণার পাত্রী ভাবা হয় ,সেদেশ কখনই উঠতে পারবে না ।
খুড়িয়ে খুড়িয়ে চলতে হবে । যতবার উঠতে চাইবে ততবার ব্যর্থ হবে । এখন যদি না জাগি আর কখনই জাগা হবে না । নারী কেবলই বংশ বৃদ্ধি করার মেশিন না। হাতে চুড়ি পড়ে পায়ে শেকল পড়ে চারদেয়ালে বন্দী থেকে সংসার ধর্ম পালন করাই নারীর একমাত্র উদ্দেশ্য নয় । নারীর জন্ম কেবলই স্বামীর বংশ এগিয়ে নিয়ে যাওয়া , তার শয্যাসঙ্গী হওয়া নয় । নারী সেক্স টয় নয় ।
নারী ও পুরুষের ন্যয় মানুষ । পার্থক্য কেবলই গঠনে । নারীর শরীরে এমন কিছুই নেই যার জন্য তাকে দাসী হয়েই থাকতে হবে । বরং নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ।

একটা প্রাণকে নিজের মধ্যে ধারণ করা, তাকে পৃথিবীর আলো দেখানো যেন তেন কথা না । নারীকে তার শারিরীক গঠনের কারনে তাকে ভঙ্গুর বলে । অথচ একজন নারীই তার এই ভঙ্গুর শরীর নিয়ে ঘরে বাইরে সব দিকে সামলাচ্ছে । মাসের কিছু বিশেষ দিনগুলোতে অসহ্য যন্ত্রনা নিয়েও তার কাজ করে যায়,অথচ কেউ কিছু টের পায় না । কোনো পরিবারে স্বামী স্ত্রী দুজনেই চাকরী করে । বাড়ি ফিরলে একজন পুরুষ যেখানে নিজেকে সোফা তে এলিয়ে দিতে পারে ,সেখানে একজন নারী কে পথের মধ্যেই চিন্তা করতে হয় বাসায় গিয়ে কি রাঁধবে, বাচ্চার পরীক্ষা, কালকের প্রেজেন্টেশন । তারপরও কথা শুনতে হয়, “এজন্যই বলি মেয়েদের জায়গা ঘরে। মেয়ে মানুষ বাইরে থাকলে সংসার দেখবে কে ? ” যেন সংসার টা শুধুই নারীর ।

জাগো বাঙালি !! জাগো !! নাহলে কিছুদিন পর নিজেদের মুখ লুকানোরও জায়গা থাকবে না ।

আফিয়া রহমান আঁখি
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD