শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

নারী কেলেঙ্কারীর অভিযোগে ইবি কর্মকর্তা বরখাস্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯

এম বিল্লাহ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববাদ্যালয়েরর (ইবি) অর্থ ও হিসাব শাখার উপ পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একই সাথে এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। ২১ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী তাকে সাময়িক বরখাস্ত করেন।

প্রেস বার্তায় উল্ল্যেখ করা হয়েছে, সাম্প্রতি ঢাকাস্থ রেস্ট হাউজে সংঘটিত কিছু আপত্তিকর অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা যায়, অভিযুক্ত ওই কর্মকর্তা বিশ্ববাদ্যালয়ের ঢাকাস্থ রেস্ট হাউসে স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে রাত্রি যাপন করেন। ঘটনায় বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ওই নারী কর্মকর্তার স্ত্রী ছিলো না বলে অভিযোগ ওঠে। বিষয়টি বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। পরে এ ঘটনায় ওই কর্মকর্তাকে বরখাস্ত করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।

কমিটিতে মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমানকে আহবায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক আনিছুর রহমান এবং কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা (সদস্য সচিব)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, দুর্নীতি এবং যেকোন ধরনের শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে বর্তমান প্রশাসন সোচ্চার। অভিযোগের প্রথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তদন্ত প্রতিবেদনের আলোকে চুড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD