শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

নানা আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গাজীপুরের বোর্ডবাজারে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উদযাপিত হয়েছে।এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, র‌্যালীসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।সোমবার দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে ২৭ বছরে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেছেন। এসব স্নাতকগণ দেশের জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দুর্বিষহ সেশনজট নিরসনের পর আজ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। ২০১৩ সালে বর্তমান প্রশাসনের দায়িত্বভার গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রম ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম প্রায় শতভাগ আইটিভিত্তিক পরিচালিত হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য সরবরাহে ই-ফাইলিং এবং মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। কলেজ শিক্ষার মানোন্নয়নে সিইডিপি, কলেজ পারফরমেন্স র‌্যাংকিং, মডেল কলেজ প্রকল্প গ্রহণ করা হয়েছে। শতবর্ষী কলেজসমূহ নিয়ে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের জন্য শীঘ্রই প্রবর্তন করা হবে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় ২০ হাজার শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় ২৮ লাখ শিক্ষার্থী নিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। বর্তমান উপাচার্যের দক্ষ নেতৃত্বের কারণেই এটি সম্ভব হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

আলোচনা সভার পুর্বে প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যাকাডেমিক ভবনের সামনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ ছাড়াও প্রতিষ্ঠার ২৭ বছর উপলক্ষ্যে ২৭ পাউন্ড ওজনের কেক কাটা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মো. মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বিভিন্ন বিভাগের প্রধানগণসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু সরকার গঠিত ড. কুদরত-ই খুদা শিক্ষা কমিশনের রিপোর্টের আলোকে ১৯৯২ সালে জাতীয় সংসদে একটি অ্যাক্টের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্নে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা ছিল ৬৫৭টি। আর শিক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৪৫ হাজার। বিগত ২৭ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিসর অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা ২২৬০টি। শিক্ষার্থী সংখ্যা ২৮ লাখ, আর শিক্ষক সংখ্যা ৬০ হাজার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD