শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

নওগাঁ–২আসনের সাংসদ করোনায় আক্রান্ত

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২০
নওগাঁ–২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার।

জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ আতিকুল ইসলাম আতিক শুক্রবার রাতে বলেন, গত পরশু (বুধবার) নওগাঁ–২ আসনের সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার জ্বরে আক্রান্ত হন। এরপর তিনি করোনা সন্দেহে পরীক্ষা করান। আজই রিপোর্ট এসেছে। সেখানে বলা হয়েছে, তিনি করোনা পজিটিভ।

৬৫ বছর বয়সী শহীদুজ্জামান এখন ঢাকায় তাঁর জন্য বরাদ্দ দেওয়া ন্যাম ভবনের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে আছেন। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এই মূহুর্তে জ্বর ছাড়া শহীদুজ্জামানের অন্য কোনো উপসর্গ (কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট) নেই বলে জানিয়েছেন একজন সংসদ সদস্য।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এই প্রথম কোনো সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

শহীদুজ্জামান ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। আগের সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেছেন। এবার একটি সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD