শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

নওগাঁয় পুলিশ কর্মকর্তাসহ ৩২ জনের করোনা শনাক্ত

সাজ্জাদুল তুহিন , নওগাঁ (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২০

নওগাঁয় নতুন করে ৩২ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই পুলিশ কর্মকর্তা, তিন চিকিৎসক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জনে দাঁড়াল। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্স সেন্টার (এনআইএলএমআরসি) থেকে যে নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে তাদের মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

আজ মঙ্গলবার (৫ মে) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ জানান, করোনা আক্রান্তদের মধ্যে পত্নীতলা থানার পরিদর্শক (ওসি), পরিদর্শক (তদন্ত), মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছে। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রিসার্স সেন্টারে (এনআইএলএমআরসি) মোট ৭৩জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ৭৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এদের মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।আক্রান্ত সবাই হোম কোয়ারেন্টিনে আছেন।

তিনি আরও জানান, নওগাঁর ১১ উপজেলা থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৭২০ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ৪৯ জনের পজেটিভ আছে এবং বাকি ৫৬৪ জনের রিপোর্ট এখনো আসেনি।

জেলার সাত উপজেলায় নতুন করে ৩২ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ এসেছে।আক্রান্তদের মধ্যে নওগাঁর রানীনগর উপজেলায় ৭জন, মহাদেবপুর উপজেলায় ৬জন, নিয়াতমপুর উপজেলায় ৮জন, সাপাহার উপজেলায় ৭জন, ধামইরহাট উপজেলায় ১জন, পত্নীতলা উপজেলায় ২জন এবং বদলগাছী উপজেলায় ১জন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD