শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দ্বিপক্ষীয় সহযোগিতাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার সিঙ্গাপুর ও চীন

রুবি :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ১১ আগস্ট সিঙ্গাপুরে সেদেশের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই প্রধানমন্ত্রীকে চীনের শীর্ষনেতার আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, গত মার্চ মাসে চীন ও সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সম্পর্ককে সার্বিক গুণগত মানসম্পন্ন অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার ব্যাপারে মতৈক্যে পৌঁছায়। দু’দেশের সম্পর্ক এখন যথেষ্ট উন্নত।

এ সময় লি সিয়েন লুং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মাধ্যমে চীনের শীর্ষনেতার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, লি কুয়ান ইউ চীনের প্রবীণ নেতাদের সঙ্গে দু’দেশের সম্পর্কোন্নয়নের জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করেছেন। সেই ভিত্তির উপর দাঁড়িয়েই চীন-সিঙ্গাপুর সম্পর্ক সামনে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, চীন আধুনিকায়নের পথে যে দৃঢ়প্রতিজ্ঞা ও আন্তরিকতা দেখিয়ে যাচ্ছে, তার ভূয়সী প্রশংসা করে সিঙ্গাপুর। তাঁর দেশ অব্যাহতভাবে দ্বিপক্ষীয় সহযোগিতাকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলেও লি সিয়েন লুং উল্লেখ করেন।সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD