শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সংযোগ নয়, গুণগত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের প্রধান লক্ষ্য: আইসিটি মন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষায় চীনের সঙ্গে কাজ করবে নেপাল উত্তর-পূর্ব এশিয়ায় জয়-জয় উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান ভূমিধসপ্রবণ নেপালে আবহাওয়া ও স্যাটেলাইটভিত্তিক সহায়তা জোরদার করেছে চীন মিয়ামি বিমানবন্দরে রানওয়ে অতিক্রম করে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ হরমুজ প্রণালিতে নৌ চলাচলে ব্যাঘাত, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁই রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ থেকে পালালেও ভারতে গিয়ে হাসিনা শয়তানি করছেন: ফখরুল

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি অতীতের মতো রাজনীতি হবে না জানিয়ে নেতাকর্মীদের জনগণের সঙ্গে মিশে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, এখন শুধু স্লোগানের রাজনীতি হয়, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করতে হবে।

আর আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস হবে না জানিয়ে তিনি আরও বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো, এখানে কোনো আপস নাই। শেখ হাসিনা দেশ থেকে পালালেও ভারতে গিয়ে শয়তানি করছেন।

কিন্তু আওয়ামী লীগের কেউ যদি আক্রমণ করতে আসে, তাদের হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন মির্জা ফখরুল।

ড. ইউনূসের রাজনীতি করার ইচ্ছে নাই, তিনি দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, ‘আগে শেখ হাসিনার হাতে সবকিছু থাকলেও, আগামী দিনে ক্ষমতার ভারসাম্য আনবে বিএনপি। ’

বিএনপি নেতাকর্মীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে তিনি আরও বলেন, আইন আইনের মতো চলবে।  বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ছাত্র সংসদ নির্বাচনগুলো বা কোথাও গণ্ডগোল করা যাবে না।

অতীতের কর্মকাণ্ড ভুলে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবের বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন বিএনপির মহাসচিব।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD