শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। নিজ এলাকা কালিয়াকৈর উপজেলায় সাধ্যমত জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছি। পুনরায় সুযোগ পেলে দৃঢ়তার সাথে বিশেষ গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন করবো।
গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ২৪ ডিসেম্বর  রোববার দুপুরে জেলার মৌচাক এলাকায় মতবিনিময়কালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  আকম মোজাম্মেল হক এমপি একথা বলেন।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটাররা ব্যালটের মাধ্যমে স্বতস্ফূর্তভাবে উন্নয়নের পক্ষে রায় দেবেন। নৌকার বিজয় হবে।
 মন্ত্রী  বলেন, গাজীপুরের কালিয়াকৈরের প্রতিটি গ্রাম হবে শহর । নদী ও জলাশয় দূষণমুক্ত করা হবে। স্বাস্থ্য, শিক্ষা , বিদ্যুত খাত নিয়ে নানা কর্ম পরিকল্পনা করা হবে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা  নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ,  এডভোকেট শফিকুল ইসলাম বাবুল, আফজাল হোসেন সরকার রিপন , কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুরাদ কবির  মোশাররফ হোসেন জয় প্রমুখ।মন্ত্রী মতবিনিময় সভায় তিনি  আরো বলেন , স্বতন্ত্র প্রার্থী সহ প্রতিপক্ষের মিথ্যাচারকে জনগণ মেনে নেবেনা। তিনি সঠিক তথ্যচিত্র তুলে ধরে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
কালিয়াকৈর উপজেলায় বিশ্বমানের ডিজিটাল বিশ্ববিদ্যালয়, হাইটেক সিটি প্রতিষ্ঠাসহ যোগাযোগ বিষয়ে প্রভুত উন্নয়ন করা হচ্ছে।তিনি আরো বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ভুল হতেই পারে। কারণ আমি একজন মানুষ । শুধু ভুল হয়না শয়তানের ।
মন্ত্রী আক্ষেপ করে বলেন ,  গাজীপুর মহানগর এলাকায় যতটুকু উন্নয়ন করার কথা তা হয়নি অথচ সাবেক মেয়র জাহাঙ্গীর  উদ্ভট সমালোচনা করছে। তাঁর (জাহাঙ্গীর) বিষয়ে আমি সমালোচনা করতে চাইনা।
মতবিনিময় সভায় তিনি দৃড়তার সাথে বলেন, দোষত্রুটি থাকলে আমার বিপক্ষেও লিখুন। কারন সাংবাদিকতা একটি স্বাধীন পেশা।
আকম মোজাম্মেল হক এমপি আরো বলেন, ত্যাগী দলীয় নেতা কর্মীদের  সাথে আমার কথা হয়।  বিশেষ বহর নিয়ে  আমি চলি না। সংক্ষুব্ধ কেউ কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতেই পারে। দলীয় লোক  স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন এটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নেওয়ার বিষয়। নির্বাচন মাঠে ওই প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী মেনেই লড়বো।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD