শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

দেশের স্বাধীনতা রক্ষায় বিএনপি ছাড়া বিকল্প নেই: বুলু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের স্বাধীনতা অটুট রাখতে হলে বিএনপির বিকল্প নেই।

রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘যারা মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে এবং তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে মানে না—তারা মূলত ৩০ লাখ শহীদের রক্তকেও অস্বীকার করে। এমন ব্যক্তিদের বাংলাদেশে ভোট চাওয়ার কিংবা রাজনীতি করার অধিকার নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির নেতৃত্বে কোনো হাইব্রিড নেতা যেন সুযোগ না পায় সেজন্য তৃণমূল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’

সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

দুপুরে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম ও যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এটিএম মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী কবির হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা বিএনপি নেতা মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন, জামাল খন্দকার, মুজাহিদ চৌধুরী, নারী নেত্রী সাকিনা বেগম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি ও সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া।

এ ছাড়াও কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সম্মেলনে যোগ দেন।

 

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD