শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ পিএলএ: চীনা মুখপাত্র

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

‘স্বাধীন তাইওয়ানের প্রবক্তা’ ও তাদের দোসরদের কবল থেকে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ)। ২৭ জুলাই বিকেলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র থান খ্য ফেই।

মুখপাত্র বলেন, ‘১৭ অগাস্ট ইস্তাহারে’ যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে স্বীকার করেছে যে, বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে, তাইওয়ান চীনের এক অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীনের সরকার চীনের একমাত্র বৈধ সরকার। তাইওয়ানের কাছে দীর্ঘমেয়াদে অস্ত্র বিক্রির পরিকল্পনা না-করার এবং ক্রমশ তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি কমিয়ে শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু দেশটি সে প্রতিশ্রুতি বার বার লঙ্ঘন করে আসছে।

মুখপাত্র আরও বলেন, চীনের বিরোধিতা উপেক্ষা করে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে এবং চীনের এ অঞ্চলের সাথে সামরিক যোগাযোগও জোরদার করেছে ও করছে। এহেন আচরণ চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। চীন মার্কিন আচরণের তীব্র বিরোধিতা করে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে ‘প্রতিরক্ষা সক্রিয়করণ আইন, ২০২৪’ গৃহীত হয়। এ আইনে তাইওয়ানে আরও অস্ত্র বিক্রি এবং ‘প্যাসিফিক রিম সামরিক মহড়ায়’ যোগ দিতে তাইওয়ানকে আমন্ত্রণ জানানোসহ বিভিন্ন বিষয় রয়েছে। এ ছাড়া, জুলাই মাসের শুরুর দিকে ‘মন্টেরি সম্মেলনে’ মাটি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র কেনাবেচা নিয়ে মার্কিন-তাইওয়ান মতৈক্য হয়েছে। সূত্র: ওয়াং হাইআমন, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD