শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দু:সহ স্মৃতি ও যন্ত্রণার নাম ২১ আগস্ট 

শেখ সাদী খান:
  • প্রকাশের সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার গুলিস্তানস্থ ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা করা হয়।
শেখ হাসিনাসহ  পাঁচ শতাধিক দলেরননেতা-কর্মী আহত হয়।  দলের নেতা–কর্মী ২৪ জন নিহত হয়।মারা যায় মহানগর-মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া বেগম, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মমতাজ রীনা, শেখ হাসিনার ব্যক্তিগত দেহরক্ষী মাহবুব, দলের নিবেদিতপ্রাণ কর্মী রফিকুল ইসলাম প্রমুখ।
সেদিন দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই আহত হয়। দলের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান আশঙ্কাজনক অবস্থায় তিনদিন পর ২৪ আগস্ট গভীর রাতে মারা যান।  দলের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরউল্লাহ, মোহাম্মদ নাসিম, মহীউদ্দীন খান আলমগীর, সাহারা খাতুন, শেখ হাসিনার গানম্যান সেলিম, নজরুল ইসলাম বাবুও অনেকেই গুরুতর আহত হয়।
বিকেল ৫টা ২২ মিনিট থেকে এক-দেড় মিনিটের ব্যবধানে ১৩টির মতো বিস্ফোরণ ঘটে। সভার মঞ্চ হিসেবে ব্যবহূত ট্রাকের ওপর, ট্রাকের পাশে, সমাবেশস্থলে এসব বিস্ফোরণ ঘটে।  সাংবাদিকরা  অবিস্ফোরিত অবস্থায় দুটি গ্রেনেড দেখতে পান। বিস্ফোরণের পর পর ধোঁয়ার কুণ্ডলী, মানুষের চিত্কার, ছুটোছুটিতে একটি প্রাণবন্ত সমাবেশের চেহারা পাল্টে যায়। একটু থিতু হতেই দেখা যায়, আওয়ামী লীগ কার্যালয় আর রমনা ভবনের সড়কে জায়গায় জায়গায় রক্তের স্রোত। ছেঁড়া স্যান্ডেল, রক্ত, পড়ে থাকা ব্যানার, পতাকার সঙ্গে এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে নারী-পুরুষের দেহ-কেউ নিথর-স্তব্ধ, কেউবা যন্ত্রণায় কাতরাচ্ছেন।
সেদিনের সেই ভয়াবহ নৃশংস হামলায় যারা জীবনে বেঁচে ফিরেছিলেন তাদের অনেকেই আজ পঙ্গুত্ব অসহায় জীবন যাপন করছেন। অনেকে সুচিকিৎসা নিয়ে প্রাণে বেঁচে আছেন। ২১ আগস্ট হামলায় আহতদের একজন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরায়জী। শরীরে এখন স্পিল্টার বয়ে বেড়াচ্ছেন। দু:সহ যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরায়জী বলেন,২১শে আগস্ট আর ১৫ই আগস্ট একই সুত্রে গাথা ।স্বয়ং আল্লাহর রহমত ছিল তাই শেখ হাসিনা প্রাণে বেঁচে ফিরেছিলেন। বিএনপি-জামাত জোট সরকারের সরাসরি নির্দেশে,আওয়ামী লীগকে নেতৃত্বশুন্য করতেই শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা করে।মূলত আওয়ামী লীগকে নিঃশ্চিহ্ন করে বিএনপি জামায়াত জোট সরকারের ক্ষমতা চিরদিনের জন্য পাকাপোক্ত করতে চেয়েছিল ।আওয়ামী লীগ সভাপতি, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতাদের চিরতরে শেষ করে দেয়া ছিল জোট সরকারের এজেন্ডা। দীর্ঘ পরিকল্পনা করেই তারা এই নৃশংস গ্রেনেড হামলা করে। বিএনপি-জামাতের মূল লক্ষ্যই ছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা করা।
কথা প্রসঙ্গে শাহাবুদ্দিন ফরায়জী আরও বলেন, দু:সহ স্মৃতি মনে করতে চায়না,তবুও বছর ঘুরে স্মৃতি ফিরে আসে। ব্যথিত স্মৃতি সহজে ভুলে থাকা যায়না। এখনো যে সুন্দরভাবে বেঁচে আছি এটাই জীবনের অতিরিক্ত পাওনা।
আমরা সব সময় প্রস্তুত জননেত্রী শেখ হাসিনার জন্য জীবন দিতে। সেদিনও মারা যেতে পারতাম। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা-কর্মী শেখ হাসিনা এক একটা ভ্যানগার্ড। বঙ্গবন্ধু এদেশের জন্য, এদেশের মানুষের জন্য জীবন দিয়ে গেছেন। আমরাও তার আদর্শের সৈনিক হিসেবে মৃত্যুকে পরোয়া করিনা। দলের জন্য, দেশের জন্য হাসিমুখে জীবন বিলিয়ে দেবো।
পরবর্তীতে শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে দলের অনেক নেতা-কর্মীদের দিল্লির বিভিন্ন হসপিটাল থেকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়। দিল্লির এপোলো হসপিটালে চিকিৎসার ব্যবস্থা হয় এই আওয়ামী লীগ নেতার।
একুশে অগাস্ট বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার সমাবেশে হামলার খবর মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ঘটনার পর থেকেই খবরটি প্রচার শুরু করলে প্রতিক্রিয়া আসতে শুরু করে সারা বিশ্ব থেকেই।ঢাকায়  থমথমে পরিস্থিতি। হামলার কয়েক ঘণ্টার মধ্যে সেদিন রাতে হামলা থেকে বেঁচে যাওয়া শেখ হাসিনাকে ফোন করেন তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। এর পরপরই বিবৃতি দেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়শকা ফিশার।
পরে এ ঘটনায় দায়ের করা মামলার রায়ে আদালত বলেছিলো – ‘রাষ্ট্রীয় যন্ত্রের সহায়তায় ঐ হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছে।’ রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ক্ষমতাসীন দল বিএনপির একজন নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD