শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দুর্যোগ মোকাবিলা সভায় সি চিন পিং

ইয়াং ওয়েই মিং স্বর্ণা, বেইজিং:
  • প্রকাশের সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩

২০শে আগস্ট, ২০২৩ চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটি, বন্যা নিয়ন্ত্রণ এবং ত্রাণ ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজ পর্যালোচনার জন্য, গত ১৭ আগস্ট বেইজিংয়ে এক সভায় মিলিত হয়। এতে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং সভাপতিত্ব করেন।

বৈঠকে বলা হয়, “জুলাইয়ের শেষ ও আগস্টের শুরু’ হচ্ছে বন্যা-নিয়ন্ত্রণ ও মোকাবিলার গুরুত্বপূর্ণ সময়। পার্টি ও সরকারের সকল স্তরের সংশ্লিষ্ট বিভাগগুলো এক্ষেত্রে কঠোরভাবে দায়িত্ব পালন করছে। যৌথ ফায়ার রেসকিউ দল, গণমুক্তি ফৌজ, পুলিশও নিজ নিজ দায়িত্ব পালন করছে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সামাজিক শক্তি সাহসিকতার সাথে নিজেদের দায়িত্ব পালন করছে।

বৈঠকে বলা হয়, চীনে এখনও প্রধান বন্যার মৌসুম রয়েছে এবং দেশের অনেক স্থানে এখনও ঘন ঘন ভারী বর্ষণ, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো বিপর্যয় ঘটছে। তাই, দুর্যোগ প্রতিরোধে কোনো শিথিলতা দেখানো যাবে না। কোনো কোনো এলাকায় আবার খরা দেখা যাচ্ছে, যা হালকাভাবে নেওয়া উচিত নয়। সংশ্লিষ্ট সকল অঞ্চল, বিভাগ ও কমিউনিটিকে বন্যানিয়ন্ত্রণ ও দুর্যোগ মোকাবিলায় আরও সচেতন হতে হবে এবং সর্বদা মানুষের জানমালের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।

বৈঠকে আরও বলা হয়, জরুরি উদ্ধারকাজে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। ত্রাণ-তহবিলের যথাযথ ব্যবহার, পুনরুদ্ধার ও পুনর্গঠনের গতি বৃদ্ধি, এবং পরিবহন, যোগাযোগ ও বিদ্যুতের মতো ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত নিশ্চিত করতে হবে।
সূত্র: ইয়াং ওয়েই মিং স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD