শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

দুর্নীতি: বিএসএমএমইউ’র সাবেক প্রোভিসিসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

শামস রহমান: যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক প্রোভিসি অধ্যাপক ডা. এমএ মান্নানসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতের দুদকের সাধারণ নিবন্ধন শাখায় এ চার্জশিটটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান।

চাজশিটভুক্ত অপর আসামিরা হলেন-সাবেক উপ রেজিস্ট্রার ডা. কাজী এবাদুল্লাহ, সিমেন্স বাংলাদেশ লিমিটেডের মেডিকেল সল্যুশন বিভাগের সাবেক জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন ও একই প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫-২০০৬ অর্থবছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে ২য় ক্যাথ ল্যাব মেশিন স্থাপনে টেন্ডারের মাধ্যমে ক্রয়ের ক্ষেত্রে আসামিরা পরস্পর যোগসাজসে টেন্ডারের শর্ত লঙ্ঘন ও পিপিআরের ধারাসমূহ অমান্য করে বেশি মূল্যে ক্রয় দেখিয়ে মেশিন স্থাপন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের এক কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকা ক্ষতি করে আসামিরা লাভবান হন।

এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী মামলাটি করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD