শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর আগামী ২৮ জানুয়ারি (বুধবার) পিতৃভূমি বগুড়ায় সফর করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর এটি বগুড়ায় তাঁর প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর। সফরকে ঘিরে জেলা জুড়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

বগুড়া জেলা বিএনপির সূত্রে জানা গেছে, ২৮ জানুয়ারি সকালে রাজশাহী ও নওগাঁয় আয়োজিত জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর সন্ধ্যায় বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। রাত ৮টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বগুড়াবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি।

জনসভা শেষে তিনি শহরের একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ২৯ জানুয়ারি বগুড়া শহর ও নির্বাচনী এলাকায় একাধিক পথসভায় বক্তব্য দেবেন। এদিন তিনি তাঁর পিতৃভূমি গাবতলী এলাকার বাগবাড়ী পরিদর্শন করবেন। ৩০ জানুয়ারি রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানের আগমন বগুড়াবাসীর জন্য আবেগঘন মুহূর্ত। আমরা আশা করছি, জনসভায় লক্ষাধিক মানুষ উপস্থিত থাকবেন।”

বিএনপি নেতা ও কর্মীরা জানিয়েছেন, সফরটি দলের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে তিনি বগুড়ার জনসাধারণের সামনে দলের অবস্থান ও অঙ্গীকার তুলে ধরবেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে প্রস্তুতি নিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD