শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দি জামালপুর চেম্বার অব কমার্সের দোয়া-নগদ অর্থ ও চারা বিতরণ

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিের উদ্যোগে আলোচনা সভা- দোয়া মাহফিল – দুস্থদের মাঝে নগদ অর্থ ও গাছের চারা বিতরণ করা হয়।

৩০ আগষ্ট বুধবার বিকেলে স্থানীয় বিসিক শিল্প নগরী সংলগ্ন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিের ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এফবিসিসিআই’র পরিচালক, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি’র সভাপতিত্বে ও জেসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি ইকরামুল হক নবীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেসিসিআই’র সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ, পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি, পরিচালক এস এম হুসাইন কবীর শাহীন, পরিচালক আব্দুল আহাদ স্বাধীন, পরিচালক মো. রকিবুল করিম ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল প্রমুখ।

এসময় দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজি মো. নজরুল ইসলাম, পরিচালক সুবির বসাক, পরিচালক ফখরুজ্জামান আকন্দ লিটন, পরিচালক ইউসুফ আলী, পরিচালক রফিকুল ইসলাম লিটন, পরিচালক সিদ্দিকুর রহমানসহ চেম্বারের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীর উপর বক্তব্য রাখেন। পরে ১০০ জনের মাঝে গাছের চারা বিতরণসহ নগদ অর্থ সহায়তা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD