শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

দিল্লি, করাচির চেয়েও ব্যয়বহুল শহর ঢাকা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

ডেস্ক:গত ১২ মাসে বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় কমে এলেও তা এখনও দক্ষিণ এশিয়ার অন্য বড় শহরগুলোর তুলনায় বেশি।

লন্ডনভিত্তিক ইকোনোমিস্ট গ্রুপ ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ইউনিটের ওয়ার্ল্ডওয়াইড কস্ট অব লিভিং ইনডেক্স ২০১৮ অনুযায়ী, জীবনযাত্রার ব্যয়ের বিবেচনায় ঊর্ধ্বক্রম অনুসারে (বেশি ব্যয়ের শহর থেকে কম ব্যয়ের শহর) বিশ্বের ১৩৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান এবার ৭২তম।

গতবছরের প্রতিবেদনে বাংলাদেশের রাজধানীর ঢাকাকে ৬২ নম্বরে রেখেছিল ইআইইউ। অর্থাৎ, এই এক বছরে জীবনযাত্রার ব্যয় কমায় সূচকে ঢাকার অবস্থানের পরিবর্তন ঘটেছে ১০ ধাপ।

এবারের তালিকায় ভারতের রাজধানীর নয়া দিল্লি ১২৪, চেন্নাই ১২৬, পাকিস্তানের করাচি ১২৭ ও ভারতের বেঙ্গালুরু ১২৯ নম্বরে রয়েছে।

এসব শহরের ১৬০ ধরনের পণ্য ও সেবার দামের তুলনা করে এই তালিকা তৈরি করেছে ইআইইউ। এগুলোর মধ্যে খাবার ও পানীয়, পোশাক, বাড়ি ভাড়া, গৃহস্থালি পণ্য, প্রসাধন সামগ্রী, পরিবহন ব্যয়, স্কুল খরচ, ইউটিলিটি বিল, বিনোদন ব্যয় রয়েছে।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে এবারও তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর সিটির নাম। শীর্ষ দশের বাকি শহরগুলো হল- ফ্রান্সের প্যারিস, সুইজারল্যান্ডের জুরিখ, হংকং, নরওয়ের অসলো, সুইজারল্যান্ডের জেনেভা, দক্ষিণ কোরিয়ার সিউল, ডেনমার্কের কোপেনহেগেন, ইসরায়েলের তেল আবিব ও অস্ট্রোলিয়ার সিডনি।

অন্যদিকে ইআইইউর বিবেচনায় বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর সিরিয়ার দামেস্ক। সস্তার শহরের শীর্ষ দশে পরের শহরগুলো হল- ভেনেজুয়েলার কারাকাস, কাজাখস্তানের আলামাতি, নাইজেরিয়ার লাগোস, ভারতের বেঙ্গালুরু, পাকিস্তানের করাচি, আলজেরিয়ার আলজিয়ার্স, ভারতের চেন্নাই, রোমানিয়ার বুখারেস্ট ও ভারতের নয়া দিল্লি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD