শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
আসাদুজ্জামান চৌধুরী কাজল, নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নূর হোসেন এ্যপলো চৌধুরী (৩২) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে খাউটেংপ্রভিন্স এলাকার তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত নূর হোসেন এ্যপলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এসহাক মেস্ত্রি বাড়ীর হাবিব উল্যা চৌধুরীর ছেলে। তিনি পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতরে পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী জানান, শুক্রবার দিবাগত রাতে কাজ শেষ করে বাসায় যায় এ্যপলো। রাত ১টার দিকে তার বাসায় কয়েকজন দূর্বৃত্ত হামলা চালায়। এসময় তারা এ্যপলোকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহত এ্যপলোর লাশ দেশে আনার জন্য তার পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD