শিরোনাম :
মণিপুরে গির্জার নেতাদের গাড়িবহরে হামলায় নিহত চার্চ নেতারা গ্রামীণ পুনরুজ্জীবনে অবকাঠামো ও প্রযুক্তির সফল সমন্বয় সাংস্কৃতিক বিনিময় ও বৈশ্বিক সংলাপে চীন-ইউনেস্কো সহযোগিতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহারে চার দফা প্রস্তাব চীন-মার্কিন শীর্ষ বৈঠককে ঘিরে বাড়ছে বৈশ্বিক প্রত্যাশা নাহিদ ঝড়ে বিধ্বস্ত পাকিস্তান, বাংলাদেশের বড় জয় একনেকে অনুমোদন পেল ৩৬ হাজার কোটি টাকার ৯ উন্নয়ন প্রকল্প প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন :মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেনু পোনা জব্দ; খোয়াই নদীতে অবমুক্ত

ত্রয়োদশ নির্বাচনে ভোটার প্রায় পৌনে ১৩ কোটি, ভোটকেন্দ্র ৪৫ হাজারের কাছাকাছি

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: রবিবার, ২০ জুলাই, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াতে যাচ্ছে প্রায় ১২ কোটি ৭৫ লাখে। এর ফলে নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়িয়ে প্রায় ৪৫ হাজারে উন্নীত করার প্রস্তুতি নিচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচনে যেখানে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৮টি, এবার তা বাড়তে পারে আরও প্রায় ২ হাজার ৭৮৬টি।

ইসি সূত্রে জানা গেছে, নতুন ভোটার অন্তর্ভুক্তির প্রেক্ষিতে শিগগিরই একটি সমন্বয় সভা আহ্বান করা হবে। ওই সভায় ভোটকেন্দ্র নির্ধারণ, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ইসির তথ্য অনুযায়ী, অনেক ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সীমানা প্রাচীর নেই, আবার অনেক জায়গায় দরজা-জানালাও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এসব কেন্দ্র মেরামতের জন্য শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও এলজিইডিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ভোটকেন্দ্রের সংখ্যা বাড়লে, সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যাও বাড়বে। গত দ্বাদশ সংসদ নির্বাচনে আনসার, বিজিবি, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ সদস্য মোতায়েন ছিল। এবার এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য জনপ্রতি বরাদ্দ ছিল ৪০০ টাকা থেকে শুরু করে ১,৮২০ টাকা পর্যন্ত। এবারের নির্বাচন ঘিরে কেন্দ্র সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয়ও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD