শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেরোটি শতবর্ষী কলেজকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
কলেজসমূহের র‌্যাংকিংয়ে তিন বার শীর্ষস্থান অধিকারী রাজশাহী কলেজের অডিটরিয়ামে আজ রোববার সকাল ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এর অধিভুক্ত ১৩ টি সরকারি শতবর্ষী কলেজের শিক্ষার উৎকর্ষ সাধনের লক্ষ্যে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, “১৩টি শতবর্ষী কলেজকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে। দেশের ঐতিহ্যবাহী এই কলেজগুলোর উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অনুরূপ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেসব সুযোগের সৎ ব্যবহার করে শিক্ষার মানোন্নয়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।”

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘কলেজ পর্যায়ের শিক্ষার মানোন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২২৬০ টি কলেজকে রাতারাতি একই মানে নিয়ে আসা সম্ভব নয়। তাই দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ১৩ টি শতবর্ষী সরকারি কলেজকে ১টি নেটওয়ার্কের আওতায় নিয়ে এসে এসব কলেজের শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই কলেজগুলোকে কাঙ্খিত লক্ষ্যে উন্নীত করা গেলে দেশের উচ্চ শিক্ষার উৎকর্ষ সাধনে তা বিশেষ ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মো. মশিউর রহমান, মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক ও ১৩টি শতবর্ষী কলেজের অধ্যক্ষসহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD