শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

তেজগাঁও কলেজে প্রমোশন নিয়ে বিতর্ক, সিনিয়রদের উপেক্ষার অভিযোগ

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

তেজগাঁও কলেজে শিক্ষক পদোন্নতি নিয়ে নতুন করে অসন্তোষ দানা বেঁধেছে। শিক্ষক সমাজের অভিযোগ, সাম্প্রতিক প্রমোশন প্রক্রিয়ায় অভিজ্ঞ সিনিয়রদের পাশে রেখে তুলনামূলক নবীনদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা প্রতিষ্ঠানটিতে ন্যায়সংগত সিদ্ধান্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

জানা গেছে, ২০২৪ সালের আগস্টে অধ্যাপক শামীমা প্রধান হিসেবে নিয়োগ পান সিনিয়রিটির ভিত্তিতে। অথচ তাঁর মেয়াদে অনুষ্ঠিত সদ্য প্রমোশন প্রক্রিয়ায় একই সিনিয়রিটি নীতিকে পাশ কাটিয়ে একাধিক জুনিয়র শিক্ষককে উচ্চ পদে উন্নীত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, “দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমরা ন্যায্য স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছি। বিষয়টি দুঃখজনক এবং ইঙ্গিতবহ।”

কলেজ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে ভুক্তভোগী শিক্ষকরা জানিয়েছেন, তারা বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের অভ্যন্তরে আস্থা সংকট ও হতাশা বিরাজ করছে। শিক্ষকরা আশা করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন হবে এবং প্রাপ্যতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ন্যায্যতা নিশ্চিত করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD