ডাচেস অব কেমব্রিজ কেট উইলিয়াম ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। সেন্ট্রাল লন্ডনের লিন্ডো উইংয়ের সেন্ট ম্যারি হাসপাতালে রাজপরিবারে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন কেট। সোমবার সকালে কেনসিংটন প্যালেস এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
রাজসিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী ও ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ষষ্ঠ নাতি এই সদ্যজাত। ক্যাথেরিন ও ডিউক অব ক্যামব্রিজের তৃতীয় এ সন্তানের ওজন ৩ কেজি ৬৩ গ্রাম।

রাজপরিবারের জ্যেষ্ঠ চিকিৎসক ও পরামর্শক গাই থ্রোপ-বিস্টন ও স্ত্রীরোগবিশেষজ্ঞ অ্যালান ফার্থিং ক্যাথেরিনের সন্তান জন্মদানের পুরো বিষয়টি দেখাশোনা করেছেন।
এর আগে, ২০১৩ সালে প্রিন্স জর্জ ও ২০১৫ সালে প্রিন্সেস চার্লোত্তি রাজপরিবারে জন্মগ্রহণ করে। তবে নবাগত এই সদস্যের নাম এখনো ঘোষণা দেয়া হয়নি।
সন্তান প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন ব্রিটেনের প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটন। এ নিয়ে তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন প্রিন্সেস ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম। ২৩ এপ্রিল, সোমবার কেনসিংটন প্যালেসের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।
কেনসিংটন প্যালেসের টুইটে বলা হয়, সকালে ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন প্রসবের প্রাথমিক পর্যায়ে লন্ডনের প্যাডিংটনে সেন্ট মেরি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ডিউক অব কেমব্রিজের (প্রিন্স উইলিয়াম) সঙ্গে গাড়িতে করে কেনসিংটন প্যালেস থেকে সেন্ট মেরি হাসপাতালে পৌঁছান।
এ হাসপাতালেই প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের প্রথম দুই সন্তান- প্রিন্স জর্জ এবং প্রিন্সেস শার্লট জন্ম নেয়। কেটের তৃতীয় সন্তানের লিঙ্গ ও সম্ভাব্য নাম এ পর্যন্ত জানানো হয়নি।
২০১৩ সালের ২২ জুলাই জন্ম হয় প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের প্রথম সন্তান জর্জের। এর ঠিক দু’বছর পর জন্ম হয় প্রিন্সেস শার্লটের। এতে ধরে নেওয়া হয়েছিল এবার পরিপূর্ণতা পেয়েছে উইলিয়াম-কেটের দাম্পত্য জীবন। পরে গত বছরের সেপ্টেম্বরে কেট মিডলটনের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানায় কেনসিংটন প্যালেস। রাজ পরিবারের দায়িত্ব থেকে চলতি বছরের মার্চের শেষ দিকে মাতৃত্বকালীন ছুটি নেন কেট।
এর আগে ২০১১ সালের ২৯ এপ্রিল প্রিন্সেস ডায়না এবং প্রিন্স চার্লসের বড় ছেলে উইলিয়ামের সঙ্গে বিয়ে হয়েছিল কেট মিডলটনের।