শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি চৌধুরী

লক্ষ্মীপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এ কথা বলেন বিএনপির যুগ্ন-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলেকজান্ডার মডেল সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, হাসিনা যেদিন বিদায় নিয়েছে, তার আগ পর্যন্ত জেলে ছিলাম। ফেনীতে বক্তব্য দিয়েছিলাম, হাসিনাকে ছেড়ে কথা বলেনি। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। এটা আমাদের অধিকার, প্রত্যয়।

তিনি বলেছেন, ৫ আগস্টে যে পালাই গেছে, তারে নিয়ে আর কত কথা কমু, বেহুদা কইয়াম। কিন্তু যা করে গেছে তা মনে রাখার মতো। চিরদিন মনে রাখতে হবে সেই ফ্যাসিস্ট হাসিনার কথা, ভুলা যাবে না। তারেক রহমান সাহেব জিয়ার স্বপ্ন লালন করেন। খালেদা জিয়ার আপোষহীন স্টাইলে কাজটা করার চিন্তা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাবার্তা, বডি ল্যাংগুয়েজ, বক্তব্য চেঞ্জড, সুতরাং আগের রাজনীতি চলবে না। ১৭ বছরের ট্রেন্ড চলবে না। নতুনভাবে মানুষকে আশ্বস্ত করতে হবে, তারেক রহমান একটা নতুন রাজনীতি উপহার দিবেন। নতুন একটা সমাজব্যবস্থা উপহার দেবেন। কারণ আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি।

তিনি আরও বলেন, রাজনীতি করি, নেতৃত্ব দিই, ইনকাম করার জন্য? না এটা চলবে না। রাজনীতি করবেন সেবা করার জন্য, সম্মানের জন্য। পদ যদি নিতে চান, পদ নেবেন পদের পেছনে কি কাজ করতে হবে, কি দায়িত্বগুলো পালন করতে হবে, তা বুঝে নেবেন, বুঝিয়ে দেবেন। এটা তারেক রহমানের কথা। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবো এই ভাব থেকে সরে আসতে হবে। কারণ আমরা (বিএনপি) দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে।

রামগতি পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডবোকেট আহমেদ আযম খান ও প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপি ও রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD