শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারুণ্যের কল্পনায় মহাকাশ

লিলি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক:

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং চায়না সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামের যৌথ আয়োজনে ‘স্পেস ড্রিমস’ পেইন্টিং কালেকশন এবং ‘স্পেসের প্রশ্ন’ নামের ইন্টারেক্টিভ কার্যক্রম ১৫ সেপ্টেম্বর রাতে চায়না সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে অনুষ্ঠিত হয়। তাতে ২০টিরও বেশি দেশ এবং অঞ্চলের কিশোর- কিশোরীদের ছয়শ’রও বেশি চিত্রকর্ম প্রদর্শিত হয়। মহাকাশ বিজ্ঞান জনপ্রিয়করণ কার্যক্রমও সেখানে অনুষ্ঠিত হয়।

চিত্রশিল্পী বাংলাদেশের আট বছর বয়সী মির ইশরা আলম,চিত্রশিল্পী বাংলাদেশের ১৫ বছর বয়সী সামিয়া মালিক আপিত্তা।

চীনের প্রথম প্রজন্মের মহাকাশচারী এবং চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকল্পের উপ-প্রধান ডিজাইনার ইয়াং লি উই জানিয়েছেন, শেনচৌ-১৪ মহাকাশযানের ক্রুদের মধ্যে দুজন পুরুষ মহাকাশচারী দ্বিতীয় আউট বোর্ড কার্যক্রম শুরু করবে।

 

‘অতিথি হিসেবে চীনা মহাকাশ স্টেশনে স্বাগতম!’

১৫ সেপ্টেম্বর চীনা মহাকাশ স্টেশনে কর্মরত শেনচৌ-১৪ মহাকাশযানের ফ্লাইট ক্রুরা, মহাকাশচারী ছেন তোং, লিউ ইয়াং এবং ছাই সুই চে ভিডিওর মাধ্যমে এবারের অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশি-বিদেশী তরুণদের শুভেচ্ছা জানিয়েছেন।

চলতি বছরের জুন মাসে ‘স্পেস ড্রিমস’ পেইন্টিং কালেকশন এবং ‘স্পেসের প্রশ্ন’ ইন্টারেক্টিভ কার্যক্রম চালু হওয়ার পর থেকে মঙ্গোলিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, বাংলাদেশ, আফগানিস্তান, তুরস্ক ও কেনিয়াসহ অনেক দেশের তরুণ বন্ধুরা তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। কার্যক্রমের মাধ্যমে ছয় শতাধিক পেইন্টিং এবং হাজার হাজার প্রশ্ন সংগ্রহ করা হয়।

শেনচৌ-১৪ মহাকাশযানের ক্রুরা বলেছেন যে, এসব চিত্রকলা কল্পনায় পূর্ণ এবং খুব আকর্ষণীয়। মহাকাশচারী লিউ ইয়াং বলেন, ‘আমরা পেইন্টিং থেকে মহাকাশের প্রতি সবার আগ্রহ এবং আকাঙ্ক্ষা অনুভব করতে পারি। কেউ পাখির মতো মহাকাশে উড়ে যাওয়ার আশা করে, কেউ আন্তঃনাক্ষত্রিক ভ্রমণের স্বপ্ন দেখে এবং কেউ কল্পনা করে যে অন্য গ্রহে ভিন্ন ত্বকের রঙের শিশুরা গাছ লাগায় এবং একসাথে খেলাধুলা করে। আর কেউ কেউ আমাদের তিনজনের শেনচৌ-১৪ মহাকাশযান যোগে মহাকাশে চলে আসার দৃশ্য আঁকে। প্রত্যেকেই একটি দুর্দান্ত কাজ করেছে।’

চীনের প্রথম মহাকাশচারী ইয়াং লি ওয়েই
চীনের প্রথম প্রজন্মের মহাকাশচারী এবং চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকল্পের উপ-প্রধান ডিজাইনার ইয়াং লি ওয়েই একইদিন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

মহাকাশের জীবন সংক্রান্ত অনেক দেশি-বিদেশির প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘অজানা বিষয়ে শিশুদের কৌতূহলকে ব্যবহার করে বিজ্ঞানের প্রতি তাদের ভালবাসাকে উদ্দীপিত করার জন্য বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার শিক্ষা চালানো হয়। এসব অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞান শিক্ষার প্রতি মনোযোগ দিতে এবং যত্ন নিতে আরও বেশি লোককে উৎসাহ দেওয়া হয়। আমি মনে করি, আমাদের জন্য এটি একটি অত্যন্ত অর্থপূর্ণ অনুষ্ঠান।’
চলতি বছরের জুলাই মাসে চীন সাফল্যের সঙ্গে ওয়েনথিয়ে পরীক্ষামূলক কেবিন নিক্ষেপ করেছে।

পরিকল্পনা অনুযায়ী, সামনের অক্টোবর মাসে দ্বিতীয় পরীক্ষামূলক কেবিন, মোং থিয়েন, নিক্ষেপ করা হবে। এরপর চীনে জাতীয় মহাকাশ গবেষণাগার তৈরি হবে। তখন মহাকাশ স্টেশনে যাওয়া ৬ জন মহাকাশচারীর একসাথে কাজ করার দৃশ্য দেখা যাবে। মহাকাশে চীনের প্রথম মানুষ হিসেবে ইয়াং লি ওয়েই খুব গর্বিত।

তিনি বলেন, ‘প্রথমে মহাকাশ এবং পৃথিবীর যাতায়াত, কেবিনের বাইরে যাওয়া, তারপরে মহাকাশ স্টেশনের নির্মাণের সাক্ষী হিসেবে বলতে চাই, আমরা মহাকাশে অনেক অর্জন করেছি, এবং আমাদের দেশকে মহাকাশের শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছি। আমাদের জন্য বিশেষ করে মহাকাশচারীদের জন্য এটা খুবই গর্বের ব্যাপার। আমি মনে করি, এটি সারাদেশের জনগণের ব্যাপক সমর্থনে অর্জিত ফলাফল।’ সূত্র:সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD