শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

তাইওয়ানকে ঘিরে যৌথ সামরিক মহড়া পিএলএ’র, চলবে শুক্রবার পর্যন্ত

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪

২৩শে মে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে চীনের তাইওয়ানকে ঘিরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

তাইওয়ান প্রণালী, তাইওয়ান দ্বীপের উত্তর, দক্ষিণ ও পূর্ব, সেইসঙ্গে খিনমেন, মাতসু, উছিউ এবং তংয়িন দ্বীপের আশেপাশের অঞ্চলে মহড়া চালানো হচ্ছে।

ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র নেভাল কর্নেল লি সি বলেছেন, বৃহস্পতিবারের মতো ২৪ মে শুক্রবারও চীনা পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড থিয়েটারের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, রকেট-বাহিনী ও অন্য সেনারা তাইওয়ানের চারপাশে মহড়া চালাবে। এ মহড়ার নাম রাখা হয়েছে জয়েন্ট সোর্ড-২০২৪এ।

যৌথ এ মহড়ায় নৌ ও বিমানে যুদ্ধ প্রস্তুতির টহল, ব্যাপক যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণের যৌথ দক্ষতা এবং মূল লক্ষ্যে যৌথভাবে ও নির্ভুলভাবে আক্রমণের অনুশীলন করা হবে। এটি “তাইওয়ানের স্বাধীনতার” দাবি করা বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য একটি কঠোর বার্তা এবং “স্বাধীনতা” চাওয়া এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও উস্কানির বিরুদ্ধে একটি গুরুতর সতর্কতা।

সূত্র: ফয়সল-নাহার,সিএমজি বাংলা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD