শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তলাবিহীন ঝুড়ি হয়ে বাংলাদেশ থাকুক এটাই বিএনপি চাই;আনিসুল হক

শেখ সাদী খান:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

তারা (বিএনপি) বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চেয়েছিল?এই দলটা বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিল ব্যর্থ রাষ্ট্র করতে,এই দলটা চেয়েছিল তলাবিহীন ঝুড়ি হয়ে যেন সারাজীবন যেন থেকে যায়। উনারা বাংলাদেশকে ভালো চাননা। উনাদের পাকিস্তানের আইএসআই যা বলবে উনারা তাই করবে তাতে বাংলাদেশ জাহান্নামে যাক।

মঙ্গলবার ২২ আগস্ট,২০২৩ বেলা ১১ টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম, সন্ত্রাস-মৌলবাদ-জঙ্গিবাদের অভয়াশ্রম বিএনপি-জামায়াতের নির্দেশে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন মন্ত্রী আনিসুল হক বলেন, এই বিএনপি ক্ষমতায় আসার পর কি কি উপহার দিলো, তিনটা জিনিস বাংলাদেশকে উপহার দিয়েছে, উনারা উপহার দিলেন ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি অধ্যাদেশ, যা সারা বিশ্বে কোথাও নাই। উনারা উপহার দিলেন, ৩রা নভেম্বর জেলহত্যা, উনারা উপহার দিলেন,বাংলাদেশ সামরিক বাহিনীর সাড়ে চার হাজার অফিসার সৈন্যকে হত্যা করলেন।কি বলে..ক্যু করার ষড়যন্ত্র করে। উনার কি উপহার দিলেন,বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তাদেরকে বাংলাদেশের দূতাবাসে চাকুরির ব্যবস্থা করলেন,এই হত্যার যাতে বিচার ব্যবস্থা না হয় সেই ব্যবস্থা করলেন।।তারপর উনারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করলেন। রমনা বটমূল হত্যাকাণ্ড। এই আগস্ট মাসেই ১৭ আগস্ট সারাদেশে তারা সিরিজ বোমা হামলা করলো। আইনের শাসনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা কেন বিন্দুমাত্র চিন্তাও নাই যে একটা আইনের শাসন থাকা উচিৎ একটা দেশে। সেই আইনের শাসনকে যাতে কেউ কিছু না করতে পারে তার জন্য দেশের সব আদালতে বোমা হামলা করলো। এটা কোন দেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থাকে তারা এটা করতে পারেনা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা পৃথিবীর ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা।বাঙালি জাতির জন্য একটা কলংকিত দিবস।

২১ আগস্ট গ্রেনেড হামলা, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, একটা রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য করা হয়। লক্ষ্য ছিল একটাই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সকল সিনিয়র  নেতা-কর্মীদের হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে ছিন্নভিন্ন করা।আওয়ামী লীগকে ধ্বংস করে দেয়া। শেখ হাসিনাকে হত্যা করাই ছিল একমাত্র লক্ষ্য। পৃথিবীর ইতিহাসে এমন ন্যাক্কারজনক বর্বরোচিত ঘটনা দ্বিতীয় আর কোথাও ঘটেছে কিনা সন্দেহ।২১ আগস্টের প্রোগ্রাম নিয়ে  পোস্টার ও বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছিল ১৯ আগস্ট। এখনো খুজলে প্রথম সারির সকল পত্রিকায় ও আর্কাইভে পাওয়া যাবে প্রথম আলো সহ।২১ তারিখ সকালেও আমাদের জনসভা নিয়ে সংবাদ প্রকাশ করেছিল। সন্দেহাতীতভাবে প্রমাণিত,২১আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে তৎকালীন বিএনপি-জামাত সরকার ঔৎপ্রোতভাবে জড়িত। হাওয়া ভবনে বসে পরিকল্পনা করা হয়েছে তারেকের নেতৃত্বে। বিএনপির একাধিক নেতা সেই পরিকল্পনা নিয়ে বৈঠক করেছে। জঙ্গি সংগঠনের  নেতা মুফতি হান্নান,মাওলানা তাজউদ্দীনসহ অনেকজঙ্গি দফায় দফায় বৈঠক করেছে হাওয়া ভবনে। এই হামলার দায় যেমন তারেক-বাবরসহ বিএনপি নেতাদের আছে। এর দায় সেই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও আছে।

প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছে, সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী দায় এড়াতে পারেনা। মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন,হানিফ বলেন, তাহলে কেন হামলার আলামত নষ্ট করা হল? কেন আলামত নষ্ট করার উদ্যোগ নেয়া হল। পরেরদিন মামলা করতে গেলে সেই মামলা নেয়া হয়না। পল্টন ও রমনা থানা থেকে বলে, মামলা নেয়া যাবেনা উপরের নির্দেশ আছে। এগুলো ইতিহাসে ডকুমেন্টস রয়ে গেছে। বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি এই হামলা নাই করবেন তাহলে কেন হামলার আলামত নষ্ট করলেন,কেন থানায় মামলা করতে দিলেন না? এবং জঙ্গিদের তড়িঘড়ি করে পাসপোর্ট বানিয়ে দিয়ে দেশের বাহিরে পাঠিয়ে দিলেন?যে ক্যাপ্টেন হামলার আলামত রাখতে বলেছিলো তাকেও চাকুরিচ্যুত করেছিলেন? সব আসামী সাক্ষী দিয়েছিল, তারাই বলেছে কতবার হাওয়া ভবনে বসে কতবার মিটিং করেছিল। আজকে প্রমাণিত হয়েছে বিভিন্ন ঘটনার মাধ্যমে,আপনারাই প্রমাণ করেছেন,শুধু বিএনপি দল নয়,সরকার জড়িত ছিল এই ঘটনার সাথে।

বিচার হয়েছে নিম্ন আদালতে রায় হয়েছে ১৯ জনের মৃত্যুদন্ড,১৭ জনের সাবজেক্ট।কিন্তু এই ঘটনার মূল হোতা,মূল ক্রিমিনাল, মাস্টারমাইন্ড তারেক জিয়ার মৃত্যুদন্ড হয়নি। আদালত যদি পুনর্বিবেচনা করে তারেক জিয়াকে সর্বোচ্চ শাস্তি  মৃত্যুদন্ড দিয়ে রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে সন্ত্রাস চিরতরে নির্মুল হবে২১ আগস্ট ও ১৫ আগস্ট কোন বিচ্ছিন্ন ঘটনা ছিলনা একই সূত্রে গাথা। বিএনপি জামাত একে অন্যের পরিপূরক। এই অপরাধী দল যতদিন বাংলার মাটিতে থাকবে ততদিন এই বাংলাদেশে শান্তি আসবে না বলেও মন্তব্য করেন।  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শুধু আওয়ামী লীগকে নেতৃত্বশুন্য করা নয়,সেদিন বাংলাদেশকে, বাংলাদেশের গনতন্ত্রের আশা আকাঙ্খা, গনতান্ত্রিক সংগ্রামের আলোর দিশারি, প্রাইম টার্গেট শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্য ছিল। পূর্ব পরিকল্পনা করে হাওয়া ভবনে বসে,আবদুস সালাম পিন্টু, তাইজুদ্দিন, মুফতি হান্নান একাধিক মিটিং করে। নাছিম আরও বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হাওয়া ভবনের তারেকের নেতৃত্বে গ্রেনেড হামলা হয়েছিল। তার একাধিক প্রমাণ তারা রেখে গিয়েছে। পুলিশ অফিসার রুহুল আমিন কে কারা নিয়োগ দিয়েছিল?জর্জ মার্কা নাটক কারা সাজিয়েছিল? গ্রেনেড হামলার পরে কেন শেখ হাসিনার গাড়িতে গুলি করা হয়েছিল? শত শত  নেতাকর্মী আহত হয়ে পড়েছিল,২২ জনের লাশ পড়েছিল কেন কেউ তাদের উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসলো না?ফায়ার ব্রিগেড সেদিন এগিয়ে আসেনি, আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা ছিল তারা এগিয়ে আসেনি,বরং পুলিশ টিয়ারশেল,কাদানি গ্যাস,গুলি নিক্ষেপ করেছে,লাঠি চার্জ করে, কেন কি উদ্দেশ্য নিয়ে করা হল? মির্জা ফখরুল মিথ্যাবাদীতে পরিণত হয়েছে। এখন তাকে মানুষের পর্যায়ে বিবেচনা করার সুযোগ নাই।দেশের মানুষ আজ তার কথায় অতিষ্ঠ। মির্জা ফখরুলের মুখ ফসকে সত্য কথা বলে ফেলেছে, উনার কথাতে আসল রহস্য আমরা বের করতে পারি।আওয়ামী লীগকে কচুকাটা করতে উনার নেতা-কর্মীদের উস্কে দিচ্ছে।

বিগত চৌদ্দ বছর আওয়ামী লীগের নেতা-কর্মীরা  বিএনপি জামাতের কাকে কচুকাটা করেছে? এরা প্রমাণ তারা দিতে পারবে না আওয়ামী লীগকে কচুকাটা করার মধ্য দিয়ে উনার সন্ত্রাসী রাজনীতি এবং ধমান্ধ রাজনীতি করতে চাই। নাছিম আরও বলেন, বাংলাদেশের মানুষ ভালো থাকুক তারা চাইনা। বিএনপি হল বাংলাদেশের রাজনীতিতে সব চাইতে দুষ্টঘর। এই দুষ্টঘরের অস্তিত্ব  যতদিন টিকে থাকবে ততদিন বাংলার মানুষের জীবন ধংস করবে, ধন সম্পদ ক্ষতি করবে,স্বপ্ন বাধাগ্রস্ত করবে,এরা হত্যার হত্যা-খুনের রাজনীতি করে। বাংলার মানুষ সুখে-শান্তিতে থাকুক এরা চায়না। এরা বাংলাদেশকে সংস করতে,ব্যর্থ করতে।

বাংলাদেশকে আমরাই রক্ষা করবো,আমাদের অধিকার আমরাই রক্ষা করবো। আলোর দিশারি শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক শক্তি,২১ আগস্ট হামলার গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সাদ্দাম হোসেন,সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সঞ্চালনা করেন, শেখ ওয়ালি আসিফ ইনান,সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন,সাধারণ সম্পাদক তানভীর সৈকত। এছাড়া উপস্থিত ছিল সকল হলের ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD