শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

“তথ্য ও জ্ঞানভিত্তিক সমাজই রুখতে পারে অপসংস্কৃতি”

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:তথ্যের যথাযথ ব্যবহার নেই বলেই আজ অপসংস্কৃতি বেড়ে গেছে। ক্যাসিনোর যতছত্র ব্যবহার বাড়ছে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামের এমফিল গবেষকদের গবেষণা কর্মের উপর আয়োজিত এক সেমিনারে বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, অবাধ তথ্য প্রবাহের যুুগে তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে মানুষ আরো সৃষ্টিশীল হয়ে গড়ে উঠবে, একমাত্র তথ্য ও জ্ঞানভিত্তিক সমাজই রুখতে পারে অপসংস্কৃতি।

সেমিনারে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ৩ জন এমফিল গবেষক তাদের গবেষণা কর্মের চূড়ান্ত ফলাফল উপস্থাপন করেন। সেমিনারে বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. নাসিরউদ্দিন মুন্সী ও অধ্যাপক ড. মো. সাইফুল আলম। তারা উভয়ে গবেষকদের গবেষণায় প্রাপ্ত ফলাফল সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
তিন জন গবেষকের সুপারভাইজার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন ও গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিকুলাম, উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন ড. মোহাম্মদ বিন কাশেম। সেমিনারে সভাপত্বি করেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
উল্লেখ্য, সেমিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস প্রোগ্রামের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনটি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমফিল গবেষক সাইফুদ্দিন মোল্লা, শেহাবুল আলম ও আনিসুর রহমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD