শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো অসংগতি বা ভুলত্রুটি ধরা পড়লে কর্তৃপক্ষ তা সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে সাবজেক্ট ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে। এরপর ২০ অক্টোবর বিষয় বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২৫ অক্টোবর, আর ক্লাস শুরু হবে ৩০ অক্টোবর থেকে।

ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে ১১ হাজার ১৫০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার শিক্ষার্থী। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এবং ২৩ আগস্ট বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেধাক্রম তৈরি হবে মোট ১২০ নম্বরের ভিত্তিতে—এসএসসি ১০, এইচএসসি ১০ এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ করে। উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় ও কলেজ পছন্দ অনলাইনে দিতে হবে, যা চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD