শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কাল (২৭ সেপ্টেম্বর) থেকে চার দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে পর্যটন উৎসব  বাংলাদেশ ফেস্টিভাল।  এবারের বিশ্ব পর্যটন  দিবসের প্রতিপাদ্য বিষয় পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ।  

হোটেল  ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের  আওতাধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন পর্যটন কর্পোরেশনের  চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার , সচিব, সিইও, প্রমুখ।
২৭ শে সেপ্টেম্বর সকাল ১১ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ উপলক্ষে সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য  রেলি বের  হবে। বাংলাদেশ ফেস্টিভ্যালে এয়ারলাইন্স হোটেল, রিসোর্ট,    টুরিস্ট- ভেসেল, ট্রাভেল এজেন্ট, টুর অপারেটর প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়া আরো অংশগ্রহণ করবে ডিস্ট্রিক্ট ব্র্যান্ডিং এর আওতায় ২৯টি জেলার বিভিন্নপণ্য   ও  সেবাপ্রধান কারীগণ।

চারদিন ব্যাপী আয়োজিত বাংলাদেশ ফেস্টিভালে ২০টি হোটেল রিসোর্ট, অঞ্চল ভিত্তিক ৭০টি  খাবারের স্টল, এয়ার লাইন্স  দুটি, ক্রাফ্ট সুভিনিয়র ২৬টি, বিনোদন পার্ক ও বিদেশি দূতাবাস সহ ১৬০ টির অধিক  প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

এ উৎসবে আরো থাকছে বিভিন্ন দেশের খাবারসহ বাংলাদেশের অথেন্টিক ও ঐতিহ্যবাহী বাহারি  সব খাবারের সমাহার। দেশি-বিদেশি ইউনিক ও অথেন্টিক   খাবার সম্পর্কে জানার ও উপভোগ  করার সুযোগ রাখা হয়েছে এ ফেস্টিভালে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটক ও পর্যটন কেন্দ্রের  নিরাপত্তা,  আবাসন, এভিয়েশন পর্যটন খাতে কর্মসংস্থানের সম্ভাবনা , পর্যটনশিল্পে   নারীর অংশগ্রহণ,  প্রত্নপর্যটন, খাদ্য পর্যটন, এভিয়েশন সাংবাদিকতা,   প্লাস্টিক মুক্ত  সেন্টমার্টিন দ্বীপ  ইত্যাদি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে  বলে জানান উদ্যোক্তারা।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় চারদিন ব্যাপী বাংলাদেশ ফেস্টিভালে  প্রতিদিন  থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে গম্ভীরা , সিলেটের আঞ্চলিক গান , বাউল গান, পথ নাট্য, পুথি পাঠ, গাজী কালুর পট , কাওয়ালী গানের আসর  ও বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD