এএফপির বাংলাদেশ বুরো প্রধান শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বলে জানা গেছে।
সোমবার রাতে তিনি গণমাধ্যমকে এ তথ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন । শফিকুল আলম বলেন ডক্টর ইউনূস স্যার আমাকে ফোন করে জানতে চেয়েছেন তিনি তার প্রেস সচিব হতে পারবেন কিনা? আমি দেরি না করে সঙ্গে তাতে সম্মতি দিয়েছি।
কারন এতে দেশ ও জাতির সেবা করার বড় সুযোগ রয়েছে বলে আমি মনে করি। এটা আমার পরম পাওয়া।
এর আগে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, প্রধান উপদেষ্টা আমাকে ফোনে তার প্রেস সচিব হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।আমি তাকে এবং দেশের সেবা করার সুযোগ পেয়ে খুবই গর্বিত। খুব শিগগিরই তিনি তার নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানিয়েছেন।