সব জল্পনা কল্পনার অবসানের পর অবশেষে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এরা হলেন সালাউদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, ব্রি,জে,(অব:)এম সাখাওয়াত হোসেন, আ ফ ম খালিদ হোসেন, বিধান চন্দ্র, শারমিন মুরশিদী , ফারুকী আজম, নুরজাহান বেগম, ফরিদা আক্তার, সুদীপ চাকমা, মো নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ । আজ রাত ৯ টা ২০মিনিটে বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন।
এর আগে দুপুর দুইটা দশ মিনিটে প্যারিস থেকে ঢাকায় এসে পৌঁছান ড.ইউনূস । তাকে সংবর্ধনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, বিমান ও নৌ প্রধান।
হযরত শাহজালাল বিমানবন্দরে এই সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি ও অন্যান্য নেতৃবৃন্দ। সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে
সংক্ষিপ্ত বক্তব্যে ড. ইউনূস বলেন, আমি আর কোন হানাহানি, রক্তপাত সংঘর্ষ, চাইনা। আমরা একটি দেশের এক পরিবার। আপনারা আমাকে মানলে আমি কাজ করতে পারব।না
মানলে আমার প্রয়োজন নেই। ছাত্রদের অসীম সাহসিকতার কথা স্মরণ করে তিনি বলেন, তাদের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম।