শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

ডেনমার্কের ড্রোনিংলান্ড কাপে রানার্সআপ হাওয়ায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন 

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

ডেনমার্কের ড্রোনিংলান্ড কাপে দ্বিতীয় স্থান (রানার্সআপ) অর্জন করায় বাংলাদেশের সানিডেল স্কুল অনূর্ধ্ব ১২ হ্যান্ডবল দল জাগুয়ার্সকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী এক অভিনন্দন বার্তায় সানিডেল স্কুল অনূর্ধ্ব ১২ হ্যান্ডবল দল জাগুয়ার্সের সকল খেলোয়াড়, কোচ, শিক্ষক-শিক্ষিকা, স্কুল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে এ উপলক্ষ্যে প্রাণঢালা শুভেচ্ছা জানান।

১৪ জুলাই  ডেনমার্কের এক স্কুল টিমের বিপরীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রানার্সআপ পদক পেয়েছে টিম জাগুয়ার্স। এর আগে বিশ্বের বহু দেশের অনূর্ধ্ব ১২ হ্যান্ডবল দলের খেলোয়াড়দের হারিয়ে জাগুয়ার্স ড্রোনিংলান্ড কাপ ২০২৩ এর শীর্ষ দুইয়ে পৌঁছায়।

জাগুয়ার্সরা ইউরোপের চারটি দেশে চারটি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে নরওয়ের বার্জেন (Bergen) কাপ, সুইডেনের পার্টাইল (Partille) কাপ, ডেনমার্কের ড্রোনিংলান্ড (Dronninglund) কাপ এবং জার্মানির হ্যান্ডবল ডেইস (Days)।

জাগুয়ার্স গার্লস বার্জেন ও পার্টাইল কাপে ড্র ও একাধিক বিজয়ের পর ড্রোনিংল্যান্ড কাপে নয়টির মধ্যে আটটি ম্যাচে বিজয়ী হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। অন্যদিকে জাগুয়ার্স বয়েজ ড্রোনিংলান্ড কাপের রাউন্ড হায়েস্ট পদক অর্জন করেছে। নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের পর জাগুয়ার্সরা ১৫ জুলাই ২০২৩ থেকে ১৮ জুলাই ২০২৩ পর্যন্ত জার্মানিতে হ্যান্ডবল ডেইস টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে।

এসব আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে জাগুয়ার্সরা সারাবিশ্ব থেকে আসা হাজারো নবীন খেলোয়াড়ের সঙ্গে পরিচিত হবার সুযোগ পেয়েছে। একইসঙ্গে পেয়েছে চমৎকার প্রতিযোগিতায় নিজেদেরকে প্রমাণ করার সুযোগ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD