শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

ডুয়েটে ‘ডীনস্ অ্যাওয়ার্ড’ পেলেন কৃতী শিক্ষার্থীরা

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর বিভিন্ন অনুষদের কৃতী শিক্ষার্থীদের ‘ডীনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২০ ইং) বিশ্ববিদ্যালয়ের ৩১১ নং সেমিনার কক্ষে পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. খসরু মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আজমল হোসেন। অনুষ্ঠানে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পুরকৌশল অনুষদের ২২ জন, যন্ত্রকৌশল অনুষদের ৪০ জন এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ৪১ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১০৩ জন কৃতী শিক্ষার্থীকে এই ‘ডীনস্ অ্যাওয়ার্ড’ প্রদান করা হলো

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD