শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

ডুয়েটে আইইএলটিএস বিষয়ক কর্মশালা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় আইইএলটিএস বিষয়ক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্রিটিশ কাউন্সিলের হেড অব বিজনেস ডেভলপমেন্ট (আইইএলটিএস এক্সামিনেশন সার্ভিস) সারওয়াত মাসুদা রেজা।

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) বিষয়ক কর্মশালা মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

ডুয়েটের মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ.কে.এম. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব (ইএলসি), ডুয়েট-এর আয়োজনে ৩১১ নং সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব বিজনেস ডেভলপমেন্ট (আইইএলটিএস এক্সামিনেশন সার্ভিস) সারওয়াত মাসুদা রেজা ও বিজনেস পারস্যুট অফিসের (আইইএলটিএস এক্সামিনেশন সার্ভিস) উম্মে আয়শা মাসজুদা। কর্মশালায় ব্রিটিশ কাউন্সিলের উম্মে আয়শা মাসজুদা আইইএলটিএস-এর গুরুত্ব, প্রস্তুতি, অংশগ্রহণ প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন।

এরপর প্রশ্নোত্তর পর্বে সারওয়াত মাসুদা রেজা অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন। অংশগ্রহণকারীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ডুয়েটের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের ‘অ্যাম্বাসেডর প্রোগাম ও আইইএলটিএস স্কলারশিপ স্কিম’ শীর্ষক একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক চুক্তির বিষয়ে আলোচনা হয়। এ চুক্তি সম্পন্ন হলে ডুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ব্রিটিশ কাউন্সিল কর্তৃক আইইএলটিএস কোর্সে অংশগ্রহণ ও প্রস্তুতি কার্যক্রম ক্যাম্পাসেই সম্পন্ন করতে পারবে। এছাড়া এর আওতায় কেন্দ্রীয় লাইবেরিতে একটি আইইএলটিএস কর্নার চালু করা হবে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান স্বল্প সময়ের নোটিশে কর্মশালায় অংশগ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD