শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ডাকসু নির্বাচনে ছাত্রদলের ১০ দফা ইশতেহার

ডেস্ক রিপোর্ট, ঢাকা অফিস :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল প্যানেল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই ঘোষণা দেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তানভীর বারী হামিম।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান সহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রার্থীরা জানিয়েছেন, আগামী ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার গুরুত্বপূর্ণ সুযোগ। ইশতেহারের লক্ষ্য ক্যাম্পাসকে আধুনিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব করে তোলা।

ছাত্রদলের ১০ দফা ইশতেহার:
১. আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস।
২. নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্ষমতা বৃদ্ধি।
৩. মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুবিধা।
৪. কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন।
৫. পরিবহন ব্যবস্থার উন্নয়ন, ব্যাটারিচালিত শাটল সার্ভিস।
৬. হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ ও ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থান।
৭. তরুণদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ।
৮. ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি ও সাইবার বুলিং প্রতিরোধ।
৯. বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস।
১০. কার্যকর ডাকসু, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ও নিয়মিত নির্বাচন।

ছাত্রদল আশা প্রকাশ করেছে, তাদের এই ইশতেহার বাস্তবায়ন হলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও নিরাপদ পরিবেশ সৃষ্টি হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD