শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

ডাকসু নির্বাচনে কড়াকড়ি: বাদ ছাত্রলীগের বহিষ্কৃতরা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টায়।

তবে জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগের ১২৮ জন নেতাকর্মী এই তালিকায় থাকবেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তথ্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নতুন একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

শাহবাগ থানায় দায়ের করা দুই মামলায় ছাত্রলীগের আরও তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, মামলায় অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। যাদের দোষী সাব্যস্ত করা হবে, তারাও ভোটার তালিকা থেকে বাদ পড়বেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ বা ইনস্টিটিউট থেকে নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে, নির্বাচন কমিশন সে বিষয়েও পদক্ষেপ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD