শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ডাকসুর ২৮ পদে ৫৫৬ ফরম বিক্রি

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৫৫৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনেই বিক্রি ৪৪২টি ফরম । তবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। মনোনয়ন ফরমের মূল্য ৩০০ টাকা নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে অংশ নিতে মোট ৫৫৬টি ফরম বিতরণ করা হয়েছে।’

জসীম উদ্দিন আরও বলেন, আগামীকাল মঙ্গলবারই মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। জমা দেওয়ার পরই জানা যাবে কোন পদে কতজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। কারণ ফরম জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট প্রার্থী তার পদ উল্লেখ করবেন।

ডাকসুর তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম সংগ্রহের সময় ১২ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিল। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা ৩টা, এবং যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা ১টার সময় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD